ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইউপিতে ১৯৬০ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত’ ,এসব জয় গণতন্ত্রের জন্য উদ্বেগের: ইসি মাহবুব

আকাশ জাতীয় ডেস্ক:

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও অন্যান্য পদে প্রায় ২ হাজার প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৩৬০ জন চেয়ারম্যান এবং ১ হাজার ৬০০ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসব বিজয় গণতন্ত্রের জন্য উদ্বেগের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

একটি গণতান্ত্রিক দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে উৎসাহিত করা সমীচীন নয় উল্লেখ করে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা দরকার আছে কি না, ভেবে দেখতে হবে।’ নতুন নির্বাচন কমিশনকে বিনা ভোটে প্রার্থীদের বিজয়ী হওয়ার বিষয়টি নিয়ে ভাবতে হবে বলে করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আছে আর ৫৫ দিন। এর মধ্যে যেসব নির্বাচন হবে, তা সুষ্ঠু করার জন্য চেষ্টা থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার। বলেন, শেষ ভালো যার সব ভালো তার।

ইতিমধ্যে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। মাহবুব তালুকদার বলেন, ‘এটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এরই মধ্যে তফসিল ঘোষণা হয়েছে। এ নির্বাচন সুষ্ঠু করার সর্বাত্মক চেষ্টা থাকবে।’

বর্তমান নির্বাচন কমিশনের সফলতা বিষয়ে মাহবুব তালুকদার বলেন, এ ব্যাপারে কশিনের একেকজন সদস্যের অনুভূতি একেক রকম। তাই তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে চান না। কমিশনের অনুভূতিই তার অনুভূতি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মো. তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ইউপিতে ১৯৬০ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত’ ,এসব জয় গণতন্ত্রের জন্য উদ্বেগের: ইসি মাহবুব

আপডেট সময় ০৮:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১