ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের আইন আল-আসাদ সামরিকঘাঁটি থেকে আমেরিকার সব কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধু মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন।

ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইন আল-আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধু কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে।

২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ ঘাঁটিতে হামলা চালায়, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রের ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল এক হাজার পাউন্ডের বেশি।

ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারাবিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে।

আইআরজিসির কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করার পর প্রতিশোধ হিসেবে আইআরজিসি আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আপডেট সময় ০৪:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১