ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ওমিক্রন: রাজনৈতিক কর্মসূচি-বিনোদনকেন্দ্রে ঢলে স্বাস্থ্যমন্ত্রীর ভয়

আকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক কর্মসূচি এবং বিনোদনকেন্দ্রে মানুষের সমাবেশে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পরেই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পরছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বের ৯০ দেশে ওমিক্রন ছড়িয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পরে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন কর্মসূচিতে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলায় ঢিলেমি এবং মাস্ক না পরে বেড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ১৬ ডিসেম্বরের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে তিন দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে মানুষেল ঢল নামে। এসব কর্মকাণ্ডে স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা দেখা যায়।

আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোভিড নিয়ন্ত্রণের ধারা অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ রয়েছে। এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ওমিক্রন: রাজনৈতিক কর্মসূচি-বিনোদনকেন্দ্রে ঢলে স্বাস্থ্যমন্ত্রীর ভয়

আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১