ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, নারীসহ ৯ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের নারীসহ ৯ সদস্যকে গ্রেফতারকে করেছে র‌্যাব-১১। উক্ত ডাকাত সদস্যদের বিরুদ্ধে নারী সহযোগীদের সহায়তায় অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকের সর্বস্ব লুট, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা ডাকাতি করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সোমবার বেলা ১১টায় র‌্যাব-১১’র মেজর মোঃ হাসান শাহরিয়ার সিদ্ধিরগঞ্জের আদমজীরস্থ র‌্যাব-১১’র কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাদিম (২২), মোছাঃ ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), মোঃ রুবেল (২৮), মোঃ বোরহান (৩১), মোঃ আমীর হোসেন, মোঃ আরিফ (৩০) ও অপ্রাপ্ত বয়সী দুই নারীসহ ৯ জন। এ সময় নগদ অর্থ, কল রেকর্ড, ১২টি ফেক ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল এবং একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, এই চক্রের সদস্যরা বেনামে ফেসবুকে ফেক আইডি খুলে কখনও সুমি আবার কখনো সাদিয়া ইত্যাদি নাম ধারণ করে, যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লিল ছবি ও ভিডিও প্রদান করে আবার কখনোবা কল গার্ল সার্ভিস প্রদান করার ছলে নির্জন স্থানে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে তাদের কাছ থেকে নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিত। তিনি আরো জানান, ভুক্তভুগীর কাছে আত্মীয়-স্বজনকে ফোন করে তারা মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করত এবং পরবর্তীতে ব্লাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখত। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রত্যেকে এই ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, নারীসহ ৯ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১০:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১