ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউরোপের আরও ৩ দেশে ‘মিশন এক্সট্রিম’

আকাশ বিনোদন ডেস্ক :

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ ডিসেম্বর দেশব্যাপী ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে চলার পর তৃতীয় সপ্তাহে ১৩ প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

৩ ডিসেম্বর দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘মিশন এক্সট্রিম’ মুক্তির পর দেশের দর্শকদের মাতানোর পাশাপাশি বিশ্বের অনান্য দেশেও সাড়া ফেলেছে সিনেমাটি।

এবার নতুন করে ইউরোপের ৩টি দেশে মুক্তি পাচ্ছে এটি। ৭ জানুয়ারি একযোগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মোট ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানায়, ‘মিশন এক্সট্রিম’ স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড আবেরদীন ইউনিয়ন স্কয়ার ও সিনেওয়ার্ল্ড গ্লাসগোতে এবং আয়ারল্যান্ডের সিনেওয়ার্ল্ড ডাবলিনে মুক্তি পাবে। এছাড়া ইংল্যান্ডের সিনেওয়ার্ল্ড লন্ডন ওয়েস্ট এন্ড কোয়ে, সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন লুটন, ওডিয়ন লন্ডন ক্যামডেন, সিনেওয়ার্ল্ড বার্মিংহাম ব্রড স্ট্রিট, সিনেওয়ার্ল্ড ব্র্যাডফোর্ড, সিনেওয়ার্ল্ড সুইন্ডন রিজেন্ট সার্কাস সিনেওয়ার্ল্ড মিলটন কেইনস, সিনেওয়ার্ল্ড ব্রিস্টল, ওডিয়ন ওল্ডহ্যাম, ওডিয়ন লাক্স লেসটার, ওডিওন ম্যানচেস্টার গ্রেট নর্দার্ন, ওডিয়ন লিভারপুল ওয়ান-এ মুক্তি পাবে।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি স্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি। ’

বিদেশি পরিবেশনা সংস্থা রিভেরী ফিল্ম বিডি-এর কর্ণধার রন্টি ইসলাম বলেন, ‘ইউরোপে এতো বাংলাদেশি থাকার পরও আমরা এখানে কোনো দেশিয় সিনেমা মুক্তি দিতে সাহস পেতাম না। এর মূল কারণ ছিল কনটেন্টের মান। কিন্তু, ‘মিশন এক্সট্রিম’ দেখে মনে হলো এটা নিশ্চিন্তে করা যায়। সামনের দিনগুলোতে দেশের ভালো সিনেমার ইউরোপে মুক্তি দেওয়ার এই যাত্রা অব্যাহত রাখব। ’

কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, মালেশিয়া প্রভৃতি দেশে মুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অন্য পরিচালক ফয়সাল আহমেদ।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউরোপের আরও ৩ দেশে ‘মিশন এক্সট্রিম’

আপডেট সময় ১১:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১