ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপিকা-রণবীরের সিনেমার ট্রেলার প্রদর্শন বুর্জ খলিফায়

আকাশ বিনোদন ডেস্ক :

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘৮৩’। সিনেমাটি মুক্তির আগে এর ট্রেলার প্রদর্শিত হলো বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার গায়ে।

সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক-নায়িকা ও কলাকুশলীরা। যখন ট্রেলার প্রদর্শনি হলো তখন রণবীর স্ত্রী দীপিকার হাত ধরে মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিল কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালে কপিলের দুর্দান্ত বাইশ গজের অভিযান নিয়ে এই সিনেমা।

সৌদি আরবের জেদ্দাহতে সম্প্রতি ‘৮৩’ সিনেমার বিশেষ প্রদর্শনিতেও উপস্থিত ছিলেন দীপিকা-রণবীর। তখনও এই তারকা দম্পতি জানতেন না দুবাইয়ে তাদের জন্য কোন সারপ্রাইজ অপেক্ষা করছে। সন্ধ্যায় দেখলেন সেই বিশেষ উপহার। বুর্জ খলিফার গায়ে ভেসে উঠলো ‘৮৩’র ট্রেলার।

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘৮৩’র। কবির খান পরিচালিত সিনেমাটিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। কপিল অর্ধাঙ্গিনী রোমি ভাটিয়ার চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

এছাড়া সিনেমাটিতে মদন লালের চরিত্রে হার্ডি সান্ধু এবং বলবিন্দর সান্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যামি বির্ক। ভারতীয় দলের কোচের ভূমিকায় থাকবেন পঙ্কজ ত্রিপাঠী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীপিকা-রণবীরের সিনেমার ট্রেলার প্রদর্শন বুর্জ খলিফায়

আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১