ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজর রঙের গাড়ি দেখেই গাধার কামড়, তারপর…

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একেই বলে গাধার বুদ্ধি! যুগে যুগে রূপকথাতেও গাধার বিচিত্র আখ্যান। বোকামির উপমা দিতে বারে বারে গাধাকেই টেনে আনা হয়। পশুপ্রেমীরা হয়তো এই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন। তবে তাতে গাধার গল্পের রস বিন্দুমাত্র কমেনি। জার্মানিতে সম্প্রতি এমনই একটি গাধা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। গাজর ভেবে আস্ত একটা গাড়িতেই কামড় বসিয়ে দিয়েছে সে। আর তাতেই খাপ্পা হয়ে উঠেছেন গাড়ির মালিক মার্কাস জান। গাধার মালিকের থেকে মোটা টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

কী এমন করেছে সেই গাধা?
দোষের মধ্যে গাজর আর গাড়িকে গুলিয়ে ফেলেছিল সেই গাধা। কমলা রঙের গাড়িকেই হয়তো সেই ভেবে বসেছিল আস্ত একটা গাজর। আর তাতেই ঘটে যায় বিপত্তি। মার্কাস জানিয়েছেন, তার সাধের ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটিকে একটি মাঠের পাশে পার্ক করেছিলেন তিনি। গাড়িটার রঙ ছিল কমলা। দামও নেহাত কম নয়। ৩,১০,০০০ ইউরো (ভারতীয় টাকায় যা দু’কোটিরও বেশি)।

মার্কাসের কথায়, গাড়ির রিয়ার-ভিউ ক্যামেরায় দেখি দু’টো কান নড়ছে আর গাড়ির পিছন থেকে একটা বিচিত্র শব্দ আসছে। গাড়ি থেকে নেমে তিনি দেখেন একটা গাধা মনের সুখে তার গাড়ির পিছনের অংশে কামড় বসিয়েছে। আর শব্দটা আসছে সেখান থেকেই। কোনও রকমে গাধাকে তাড়িয়ে সাধের গাড়িখানাকে বাঁচান তিনি। কিন্তু ততক্ষণে গাড়ির পিছনের বেশ কিছুটা অংশ গাধার পেটে।

গাধার মালিকের থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করতে ইতোমধ্যেই আদালতে ছুটেছেন মার্কস। ৫,৮০০ ইউরো বা ভারতীয় টাকায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য গাধার মালিককে নির্দেশ দিয়েছেন জার্মান কোর্ট। তবে মালিকের দাবি, মার্কসই গাড়িটিকে ভুল জায়গায় পার্ক করেছিল। নির্বোধ গাধার আর কী দোষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজর রঙের গাড়ি দেখেই গাধার কামড়, তারপর…

আপডেট সময় ০৯:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭