ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পপ গান শোনায় সাতজনকে মৃত্যুদণ্ড দিলেন কিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান শোনার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উং। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। এ ছাড়া প্রাক্তন শাসক কিম জং ইল-এর দশম মৃত্যুবার্ষিকীর কারণে চলতি ডিসেম্বরের ১৭ থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত দেশটিতে হাসাহাসি এবং মদ পানের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শাসক দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপগান তার দেশে শোনাকে একেবারেই বরদাস্ত করছেন না। এরজন্য শাসক কিম জং উন অন্তত সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এর মধ্যে ৬টি ঘটনা হয়েছে উত্তর কোরিয়ার হেসান প্রদেশে। এই তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। খবরে দাবি করা হয়, ২০১৫ সাল থেকে অন্তত ৬৮৩ জন উত্তর কোরিয়ার বাসিন্দার সঙ্গে এ নিয়ে কথা বলেছে সংগঠনটি। যারা কিমবিরোধী, তাদের সঙ্গেই কথা বলা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, কিমের প্রথম পাঁচ বছরের শাসন কালে বিভিন্ন কারণে ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই তালিকায় আরও রয়েছেন কিমের কাকা জ্যাং সং থেক, দেশের তৎকালীন সেনাপ্রধান রি ইয়ং হো। খবরে আরও বলা হয়েছে, কিমের বাবা কিম জং ইলের মৃত্যুর দশম বছর এটি। এ নিয়েও কড়া নির্দেশিকা দিয়েছে কিম জং উন সরকার। নিদের্শনা অনুযায়ী, দেশটিতে ১৭ ডিসেম্বর থেকে টানা ১০ দিন দেশে মদপান চলবে না, কেউ হাসাহাসি করতে পারবেন না, এমনকী খুশিরভাবও দেখানো যাবে না। এ বিষয়ে নিজের পরিচয় গোপন করে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী সিনজুইজু-এর এক বাসিন্দা রেডিও ফ্রি এশিয়াকে জানিয়েছেন, এর আগেও যখন জাতীয় শোক চলে, তখন মদ খেয়ে থাকার অভিযোগে অসংখ্য মানুষকে গ্রেফতার করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। এবার শুধু হাসি বা মদ পানের উপর নিষেধাজ্ঞাই নয় অবসর যাপন, উৎসবে মেতে ওঠাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে নাগরিকদের পেতে হবে কঠিন শাস্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পপ গান শোনায় সাতজনকে মৃত্যুদণ্ড দিলেন কিম

আপডেট সময় ০১:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১