ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘আত্মসমর্পন করবেন না তালেবান আপনাকে হত্যা করতে পারে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে তালেবান হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন গনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব।

শুক্রবার ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।

হামদুল্লাহ মুহিব বলেন, গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের দিন শীর্ষস্থানীয় তালেবান নেতা খলিল হক্কানি তাকে (মুহিবকে) বলেছিলেন, ‘আগে আত্মসমর্পন করুন তারপর আলোচনা হবে।’

কিন্তু সে সময় যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক বর্তমান বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট আশরাফ গনিকে বলেছিলেন, ‘আত্মসমর্পন করবেন না কারণ তালেবান আপনাকে হত্যা করতে পারে।’

হামদুল্লাহ মুহিব বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে ১৫ আগস্ট আফগানিস্তান ত্যাগ করে তিন মাস গনির সঙ্গেই ছিলেন।এরপর যুক্তরাষ্ট্রে চলে গেছেন তিনি।

মুহিব জানান, আশরাফ গনি এখনও সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং তিনি উপযুক্ত সময়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

গত ১৫ আগস্ট তালেবান চারদিক থেকে কাবুলেকে ঘিরে ফেলার পর আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালানোর খবর প্রচার হওয়ার পরপরই তালেবান কাবুলে প্রবেশ করে এবং বিনা রক্তপাতে রাজধানীর নিয়ন্ত্রণ গ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আত্মসমর্পন করবেন না তালেবান আপনাকে হত্যা করতে পারে’

আপডেট সময় ০১:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১