ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রবিবার শুরু হচ্ছে বুস্টার ডোজ, অগ্রাধিকার ষাটোর্ধ্বদের

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশে একযোগে আগামী রবিবার বা সোমবার করোনার টিকার বুস্টার ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা।

শুক্রবার বিকালে স্বাস্থ্যমন্ত্রীর নির্বাচনী আসন মানিকগঞ্জে একটি অনুষ্ঠানে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেয়া হবে। সারাদেশে একযোগে আগামী রবিবার বা সোমবার শুরু হবে।’

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, বুস্টার ডোজ নিয়ে মিটিং ছিল, সেখানেই হয়তো সিদ্ধান্ত হয়েছে। আপাতত শহরে দেওয়া হতে পারে।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুইটি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও একটি ডোজ দেয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার।

করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজের সুপারিশ করেন প্রথমে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, ‘করোনা দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসেছে। শীতে মধ্যে আর কোনো ঢেউ না আসে, এ বিষয়ে এখনই সর্তক হতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৪ বছরে অমিতাভ: জলসার সামনে ভক্তদের ঢল ও বিশেষ

রবিবার শুরু হচ্ছে বুস্টার ডোজ, অগ্রাধিকার ষাটোর্ধ্বদের

আপডেট সময় ০৯:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১