ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে লাস আমেরিকাস বিমান বন্দরে একটি বেসরকারি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গতকাল বুধবারের এ দুর্ঘটনায় বিমানটির ক্রু ও যাত্রীদের সকলে প্রাণ হারান। খবর এএফপি’র।

জানা গেছে, ওই বিমানে আরোহন করা ৯ জনের মধ্যে পুয়ের্তোরিকান সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজও ছিলেন। তিনি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্লো লা মুভির’ হয়ে কাজ করেন। বিমানটির মালিক হেলিদোসা এ কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এ বিমান দুর্ঘটনায় নিহত সাত যাত্রী ও দুই ক্রু সদস্যের মধ্যে সঙ্গীত প্রযোজক জোসে অ্যাঞ্জেল হার্নান্দেজ রয়েছেন। নিহতদের মধ্যে হার্নান্দেজের পার্টনার ও তার পুত্র রয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ডোমিনিকান প্রজাতন্ত্রের কাছের একটি বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের উদ্দেশে উড্ডয়নের পর বিমানে ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করলে বিমানটি বিধ্বস্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আপডেট সময় ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১