ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন: প্রধানমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন।বাজেট প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাজেট সম্পর্কে সরকারি দলের সদস্যরা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, সরকারের সমালোচনা করেছেন। মত প্রকাশের স্বাধীনতা আছে এটা প্রমাণিত সত্য।বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বাজেট থেকে ভ্যাট স্থগিত করা হয়েছে। ভ্যাট ধরে মোবাইলফোন থেকে আয় হবে সেটা ধরে নিয়েই ২০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হবে। ব্যাংক থেকে লোন নিতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের সরকার মোট ১৪টি বাজেট দিয়েছে। এবারের মতো এত বড় বাজেট এর আগে কখনও দেয়া হয়নি। ২০০৫-০৬ সালে বাজেটের পরিমাণ ছিল ৬১ হাজার কোটি ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এবারের বাজেটের এডিপিই হলো ১ লাখ ৫৩ হাজার।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০১৬-১৭ অর্থ বছরে বাজেটে যে এডিপি দিয়েছিলাম তা কাটছাঁট করিনি।এডিপি ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এরমধ্যে ১ লাখ ৭ হাজার কোটি টাকাই ব্যয় করতে সক্ষম হয়েছি, বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, বড়বড় পত্রিকা বড় হেডলাইন করে। ১ লাখ কোটি টাকার উপরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কোনো সরকার করতে পারেনি। আওয়ামী লীগ করেছে। একটা ইতিহাস সৃষ্টি করেছি। এবারও ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা এডিপি নির্ধারণ করা হয়েছে। এটা পূরণ করতে পারব। সেই বিশ্বাস আছে।তিনি বলেন, মন্ত্রী-এমপিদের অনুরোধ করব নিজ নিজ এলাকায় যেসব প্রকল্প আছে সেগুলোতে যে বরাদ্দ দেয়া হয়েছে সেগুলো যেন যথেচ্ছভাবে খরচ না হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এদেশে জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটের স্লোগান ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের’। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা করেন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭