ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপ্লবীর ভূমিকায় জয়া আহসান

আকাশ বিনোদন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত কয়েক বছর ধরে দেশের চেয়ে কলকাতার ছবিতেই তাকে বেশি দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী শনিবার থেকে নতুন একটি ভারতীয় ছবির কাজ শুরু করতে চলেছেন জয়া আহসান। নাম ‘কালান্তর’। এখানে তাকে একজন বিল্পবীর চরিত্রে দেখা যাবে।

‘কালান্তর’ পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। এর আগে তিনি সৌকর্য ‘পেন্ডুলাম’, ‘রেনবো জেলি’, ‘রক্তরহস্য’ ছবিগুলো বানিয়েছেন। জয়াকে নিয়ে বানিয়েছেন ‘ভূতপরী’ ও ‘ওসিডি’। এবার ‘কালান্তর’-এ সৌকর্যের ভরসা বাংলাদেশের জয়া। বঙ্গভঙ্গের বিপ্লবী সময়কে তুলে ধরা হবে এ ছবির কাহিনিতে।

‘কালান্তর’-এর শুটিংয়ের জন্য জয়া বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখান থেকে দেশের গণমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘এই ছবিতে এক বিপ্লবীর ভূমিকায় দেখা যাবে আমাকে। আমার বিপরীতে রয়েছেন কৌশিক সেন।’

ইতিহাসনির্ভর এ ছবির জন্য বেশ পড়াশোনা করেছেন চিত্রনাট্যকাররা। ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌকর্য ঘোষালের স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। এতে জয়া- কৌশিক ছাড়াও অভিনয় করছেন চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর সেটার বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়কেই ‘কালান্তর’ ছবিতে তুলে ধরা হবে। এর শুটিং হবে কলকাতা ও ঝাড়খন্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপ্লবীর ভূমিকায় জয়া আহসান

আপডেট সময় ১১:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১