ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দল ঘোষণার এক ঘণ্টা আগে নেতৃত্ব হারানোর খবর জানতে পারেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। ডানহাতি এই ওপেনারের দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার প্রায় এক ঘণ্টা আগে তাকে নেতৃত্ব না থাকার কথা জানানো হয়।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনো সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনোদিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি ‘বিসিসিআইয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কোনো কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘণ্টাখানেক আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর ওয়ানডে দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে। ‘

কোহলির এই বক্তব্য থেকে পরিষ্কার, তার সঙ্গে কোনো আলোচনা না করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাকে। এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, তিনি নাকি কোহলিকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে মানা করেন। কোহলি সেই বারণ শোনেনি। এবার কোহলি বললেন, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ তাকে করা হয়নি।

কোহলি বলেন, ‘বোর্ডের সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে আমি বলেছিলাম, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে অন্য কোনো কিছু ছিল না। আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। সেই সময় বলেছিলাম, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন ওয়ানডে ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আমি মেনে নিয়েছি। ‘

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। তার নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভ বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোহলিকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু কোহলির মনে হয়েছে যে, তার ওপর চাপ বেড়ে যাচ্ছে। আমি বলেছি, ঠিক আছে। সে একজন দারুণ ক্রিকেটার। নিজের খেলা নিয়ে খুবই আগ্রহী। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছে। আমি নিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছি, এই চাপটা আমি জানি। ‘

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়ায়, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন না কোহলি। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বিসিসিআইয়ের কাছে নাকি সেই অনুরোধও করেছেন কোহলি। যদিও তার পরে শোনা যায়, তিনি নাকি এই রকমের কোনো অনুরোধ করেননি। অবশেষে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন বলে জানিয়ে দিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দল ঘোষণার এক ঘণ্টা আগে নেতৃত্ব হারানোর খবর জানতে পারেন কোহলি

আপডেট সময় ০৬:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১