ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সময় দুই বাংলাদেশি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম)। সোমবার মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ ডিসেম্বর কুয়ালালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ​৩৪ এবং ৩৭ বছর বয়সী ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে কম্পিউটার সরঞ্জাম, একটি কার্ড প্রিন্টার, জাল নথি তৈরিতে ব্যবহৃত কিছু সরঞ্জামসহ ইমিগ্রেশন সিকিউরিটি স্টিকার ও সিআইডিবি কার্ড জব্দ করা হয়। এছাড়া ভারত, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারেরর মতো বিভিন্ন দেশের পাসপোর্ট পাওয়া গেছে, যা শ্রমিকদের দেওয়ার জন্য প্রস্তুত রেখেছিলেন তারা।

এই চক্রটির টার্গেট ছিল বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভারতের নাগরিকরা। চক্রটি গত এক বছর ধরে কার্যক্রম চালাচ্ছে বলে শনাক্ত করা হয়েছে। এসব জাল কাগজপত্রের জন্য জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নেওয়া হতো।

বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১) (প) এর অধীনে তদন্ত করা হচ্ছে। গ্রেফতারদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সময় দুই বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ১০:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১