ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওমিক্রনে মারা যাওয়ার হার কম: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যদিও দেশে দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। বৈঠকে ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১১ কোটি টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, যারা ফ্রন্টলাইনে কাজ করেন তারা এবং যারা বয়স্ক তাদেরকে এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবে। পরে বাকিরা পাবে। এ ছাড়া যারা এখনো টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওমিক্রনে মারা যাওয়ার হার কম: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১