ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা হত্যার সংবাদ দেখতে দেখতে বিরক্ত জাপান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যার সংবাদ দেখতে দেখতে জাপান ব্যাপকভাবে বিরক্ত। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে নিরাপত্তা পরিষদের প্রায় সকল সদস্য দেশের সঙ্গে জাপানও রোঙ্গিাদের উপর অমানবিক নির্যাতনের জন্য মিয়ানমারের কঠোর সমালোচনা করে। এর আগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে জাপান।

সম্প্রতি দু’দিনের মিয়ানমার সফর শেষে বাংলাদেশে এসে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইওয়াও হোরি এ বিষয়ে তাদের সমর্থনের কথা জানিয়ে বলেন, জটিল এ সমস্যা সমাধানে বাংলাদেশকে সবধরণের সহযোগিতা করবে তারা। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসাসহ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ায় নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ নিহত ১৬ রোহিঙ্গার কথা উঠে আসে।

তবে নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ মিয়ানমারের সমালোচনা করলেও বিপরীত অবস্থানে ছিল চীন ও রাশিয়া। তাই এসব আলোচনা-সমালোচনা ও ভিন্নমতের মধ্যে দিয়ে কোন ধরণের সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে নিরাপত্তা পরিষদের অধিবেশন। ওই বৈঠকে মিয়ানমারের প্রতি নানা আহ্বান থাকলেও শেষ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি বিশ্বের অন্যতম শক্তিশালী এই সংগঠন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা হত্যার সংবাদ দেখতে দেখতে বিরক্ত জাপান

আপডেট সময় ০৫:৫২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭