ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

‘তুই আমার মাহিয়া মাহি’ গানের ভিউ ১ কোটি ১২ লাখ ছাড়িয়েছে

আকাশ বিনোদন ডেস্ক :

সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহির ঢাকাই সিনেমায় পথচলা শুরুটা হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। ২০১২ সালের ৫ অক্টোবর মুক্তি পেয়েছিল মাহি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’।

মুক্তির পর ব্যবসায়িক সাফল্যও পায় সিনেমাটি।

এরপর জাজের প্রযোজিত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন মাহি। প্রতিষ্ঠানটি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমায় একটি গান ব্যবহার করা হয়েছিল যেটি ছিল মাহির নামেই। গানের শিরোনাম ‘তুই আমার মাহিয়া মাহিয়া মাহি’।

স্যাভির সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দেন সাদাব হাশমি। পর্দায় লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে মাহিকে ভেবে গানটিতে ঠোঁট মেলান পশ্চিমবঙ্গের নায়ক অঙ্কুশ হাজরা। তার সঙ্গে অভিনয় করেন মাহি নিজেও।

কলকাতার অশোক পতি পরিচালিত সিনেমাটির ‘তুই আমার মাহিয়া মাহি’ গানটি জাজ মাল্টিমিডিয়াব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২০১৫ সালের ৭ জানুয়ারি। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত গানটি ইউটিউবে ভিউ হয়েছে ১ কোটি ১২ লাখ ৯ হাজারের ওপরে।

এর আগে মাহি অভিনীত ‘অগ্নি ২’ সিনেমার ‘ম্যাজিক মামনি’ গানটিও ইউটিউবে কোটি দর্শক দেখার রেকর্ড গড়েছিল। ২০১৫ সালে জুনে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। এটি গেয়েছেন নেহা কাক্কার, কথা রিদ্ধি। এ গানটির সংগীত পরিচালকও ছিলেন স্যাভি।

শুধু মাহিই নয়, এর আগে সুচন্দা, ববিতা, চম্পা, মৌসুমী, শাকিব খান, মাহিয়া মাহি, আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, পরীমনি, বুবলী ও মিষ্টি জান্নাতের নামেও নামেও তৈরি হয়েছে গান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

‘তুই আমার মাহিয়া মাহি’ গানের ভিউ ১ কোটি ১২ লাখ ছাড়িয়েছে

আপডেট সময় ১১:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১