ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিজাব পরায় কানাডায় ক্লাস নেওয়া থেকে শিক্ষিকাকে অব্যাহতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হিজাব পরার কারণে কানাডায় এক স্কুল শিক্ষিকাকে ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির কুইবেক প্রদেশের চেলসি শহরের একটি প্রাক-প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটেছে। এই শিক্ষিকার নাম ফাতেমাহ আনভেরি। খবর কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের।

খবরে বলা হয়েছে, ওই শিক্ষিকাকে চাকরিচ্যুত করা হয়নি। তবে, ক্লাস নেওয়া থেকে অব্যাহতি দিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কানাডার আইন (বিল টোয়েন্টিওয়ান) অনুযায়ী, কর্মস্থলে কেউ কোনো ধরনের ধর্মীয় চিহ্ন ধারণ করতে পারবেন না।

আনভেরির ক্লাসের এক শিক্ষার্থীর মা কিরস্টেন টেইলর বোসম্যান সিবিসিকে বলেন, ‘এমন একটি কারণে ৮ বছর বয়সী শিশুরা একজন শিক্ষিকাকে হারাচ্ছে। সরকারকে বলব বিষয়টি দেখতে।’

শিক্ষিকা ফাতেমাহ আনভেরিকে স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, স্কুল বোর্ডের মানবসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এ ঘটনায় শিক্ষক ফাতেমাহ আনভেরিসহ অভিভাবকেরা স্কুলকে দায়ী করেননি। তারা সবাই আইন নিয়ে কথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হিজাব পরায় কানাডায় ক্লাস নেওয়া থেকে শিক্ষিকাকে অব্যাহতি

আপডেট সময় ০৫:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১