ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে বুস্টার ডোজ শুরু আগামী সপ্তাহে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার টিকার বুস্টার ডোজ দেশে ৭ থেকে ১০ দিনের মধ্যে শুরু করার আশাবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ শুরুর জন্য কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় রয়েছি। একইসঙ্গে সুরক্ষা অ্যাপ আপডেট করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বুস্টার ডোজের কার্যক্রম ৭ থেকে ১০ দিনের মধ্যে শুরু করা সম্ভব হবে।

জাহিদ মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আমাদের দেশেও বয়স্ক জনগোষ্ঠীকে বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া হবে। তাদের তালিকা তৈরির কার্যক্রম চলছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। এয়ারপোর্টে আমরা আরও জোরদার স্কিনিং করেছি। বর্ডারগুলোতেও আমরা স্কিনিং জোরদার করেছি। আফ্রিকার থেকে যারা দেশে আসবেন, তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার জন্য ব্যবস্থা করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে বুস্টার ডোজ শুরু আগামী সপ্তাহে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১