ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেলেদের জালে ৪৫ কেজি ওজনের বাঘাইড়

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে জেলেদের জালে ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাছটি ধরা পড়ে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রশীদ বলেন, ‘তিস্তায় বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির প্রবাহ কম হওয়ায় হয়তো এতো বড় মাছটি ধরা পড়েছে।’

পরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের দোয়ানী সাধুর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। লালমনিরহাট-২৭ ব্যাটালিয়নের উপজেলা আনসার কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ‘সাধুর বাজারে মাছটি আনা হলে স্থানীয়রা ভীড় জমান। খবর পেয়ে বাজারে গিয়ে ৩৮ হাজার ৬৭৫ টাকায় আনসার সদস্যদের জন্য মাছটি কিনে নিই আমি।’

মাছ ব্যবসায়ী ছকমাল আলী, সাইফুল ইসলাম ও হানিফ মিয়া জানান, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সীমান্ত বাজার এলাকার মৃত বোরহান আলীর ছেলে ভুট্টু মিয়া (৪৮) ও আলম মিয়ার (৪২) পেতে রাখা কারেন্ট জালে এই বাঘাইড় ধরা পড়ে। তিস্তা ব্যারাজের ভাটিতে তারা জাল পেতেছিলেন।

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘তিস্তায় পানি কমে যাওয়ায় হয়তো বাঘাইড়ের মতো এসব মাছ ধরা পড়ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেলেদের জালে ৪৫ কেজি ওজনের বাঘাইড়

আপডেট সময় ০১:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭