ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো, ১০০ মানুষের মৃত্যুর আশঙ্কা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ টর্নেডোটি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যসহ ৫টি অঙ্গরাজ্যে। এতে অন্তত ১০০ জন মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৫০ জন ছাড়িয়ে গেছে। জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত হানে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ওই টর্নেডোকে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের ধারণা মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়ে যাবে, সম্ভবত ৭০ থেকে ১০০ জনের কাছাকাছি প্রাণ হারিয়েছে’।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টর্নেডোর আঘাতে কেনটাকির অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে। স্থানীয় সূত্র বলছে, টর্নেডোতে ৫০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্টাকির গভর্নর ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক।’ রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলেছেন, শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকারী কর্মকর্তারা টর্নেডোর আঘাতে মৃত্যু অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো, ১০০ মানুষের মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় ০৭:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১