ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মুশফিককে নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলে দীর্ঘ দিন ধরেই উইকেটকিপারের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। কিন্তু চলতি বছরে তাকে কিপিং থেকে সরিয়ে তরুণ নুরুল হাসান সোহানকে দায়িত্ব দেয় টিম ম্যানেজমেন্ট।

বিষয়টি ভালোভাবে নেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তাইতো হতাশা থেকেই গত সেপ্টেম্বরে ঘোষণা দেন টি-টোয়েন্টিতে তিনি আর কিপিং করবেন না।

উইকেটকিপারের দায়িত্ব থেকে মুশফিকুর রহিমকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে, আমার আর কী অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী?

পাপন আরও বলেন, টিম ম্যানেজমেন্ট সোহানকে নিয়ে কিপিংয়ে যাচাই-বাছাই করায় কোনো ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। তিনি বলেন, যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কী খারাপ করছে? অবশ্যই সে সেরা। একটা জিনিস তো জানি আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুশফিককে নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন পাপন

আপডেট সময় ০৭:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১