ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীন, মিয়ানমার, উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল বলে রয়টার্স জানিয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডিয়েমো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

চীনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সেন্সটাইমস গ্রুপকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া ও মিয়ানমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন, মিয়ানমার, উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১