ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিএসসিতে উন্মুক্ত হবে ‘শান’র ট্রেলার

আকাশ বিনোদন ডেস্ক :

অ্যাকশন সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে বছরের ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘শান’।

এবার সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে টিএসসি চত্বরে।

জানা গেছে, শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচ চত্বরে ‘শান’ সিনেমার ট্রেলার উন্মুক্ত করা হবে। সেখানে সিনেমাটির নায়ক, নায়িকাসহ অনান্য কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

এরই মধ্যে পুরোদমে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা। তারই অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘শান’-এর নতুন একটি পোস্টার। যেখানে অ্যাকশন লুকে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন সিয়াম।

সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, ‘করোনা পরবর্তী সেসব সিনেমা কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি সিনেমা। ’

বহুল প্রতীক্ষিত ‘শান’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। একটি সত্য ঘটনা অবলম্বে সিনেমাটির কাহিনি লিখেছেন আজাদ খান। ফিল্মম্যানের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

সিয়াম-পূজা ছাড়াও ‘শান’-এ আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিএসসিতে উন্মুক্ত হবে ‘শান’র ট্রেলার

আপডেট সময় ১০:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১