ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে

চিরকুট লিখে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

গলায় ফাঁস নিয়ে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা ওরফে রক্সি (২৯) আত্মহত্যা করছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরের দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে অনিকের মা বাড়ির বাইরে কাজে যান। এ সময় অনিক বাড়িতে একা ছিলেন। দুপুরের দিকে তার মা কাজ থেকে বাড়িতে ফিরলে ছেলের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। ছেলেকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে অনিকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি রোয়াংছড়ি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অনিকের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখানে একটি চিরকুট পাওয়া যায়।

তবে কেন অনিক আত্মহত্যা করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, এটা একটি দুর্ঘটনা, চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেছেন। আমরা বিকেলের দিকে অনিকের আত্মহত্যার খবর পেয়েছি এবং এরপরে আমাদের নেতা-কর্মীরা তাকে শেষবারের জন্য দেখতে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, অনিক তঞ্চঙ্গ্যা কী কারণে আত্মহত্যা করেছেন তার বিস্তারিত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

চিরকুট লিখে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

আপডেট সময় ০৮:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১