ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, আমাদের তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে বুধবার তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন হয়। ফলে দেশটিতে পণ্যের দাম বেড়ে গেছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কারে হাত দিয়েছে তুর্কি সরকার।

এদিকে তুরস্কের সরকারের নেওয়া নতুন অর্থনৈতিক মডেলে জাতি উপকৃত হবে বলে আশা প্রেসিডেন্ট এরদোগানের। এ কারণে তিনি দেশের নাগরিকদের নতুন এ অর্থনৈতিক উদ্যোগের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।

নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করেন। সে সময় তুরস্কে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আসে আরব আমিরাতের পক্ষ থেকে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি ও পরিবেশ বিষয়ে বেশ কিছু চুক্তি সই হয়েছে।

এরদোগান জোর দিয়ে বলেন, আমি বিশ্বাস করি ২০২১ সালে তুরস্কের দুই অংকের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। কম সুদহার ও স্থিতিশীল মুদ্রার মাধ্যমে আমরা উৎপাদন ও কর্মসংস্থানকে এগিয়ে নিয়ে যাব।

তুরস্ক কম সুদহারভিত্তিক নতুন ধরনের অর্থনৈতিক মডেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের আগে দেশটির অর্থমন্ত্রী ইলভান পদত্যাগ করেন। এর পর নুরেদ্দিন নেবাতি দায়িত্ব নেন অর্থমন্ত্রী হিসেবে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আশা করছেন, এ মডেলে উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি ও প্রবৃদ্ধি বাড়বে।

দায়িত্ব নেওয়ার আগে নেবাতি বলেছিলেন, তুরস্ক বহুদিন ধরে কম সুদহারের নীতি বাস্তবায়ন করতে চাইছিল। কিন্তু এ পদক্ষেপ নানা বাধার মুখে পড়েছে। তবে এবার আমরা এটি বাস্তবায়ন করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে: এরদোগান

আপডেট সময় ০৪:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১