ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

খেলা দেখতে মিরপুরে সৃজিত, বানাতে চান বায়োপিক

আকাশ বিনোদন ডেস্ক :

মিরপুর টেস্টে পাকিস্তানের কাছে আজ ইনিংস ও ৮ রানে হেরেছে টাইগাররা। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৭ আর দ্বিতীয় ইনিংসে ২০৫ রান করে মুমিনুল বাহিনী।

এদিন দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে শেরে বাংলায় প্রেস বক্সে হঠাৎই দেখা যায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও তার স্বামী ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে। জানা গেছে, বিবাহবার্ষিকী পালন করতে বাংলাদেশে এসেছেন সৃজিত। এর মধ্যে মিরপুরে আত্মীয়ের বাসার পাশে শেরে বাংলা স্টেডিয়ামে চলছিলো বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ। তাই চলতি টেস্ট ম্যাচ মিস করতে চাইলেন না।

সৃজিত গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের কোন গ্যালারিতে এই প্রথম খেলা দেখলেন তিনি। এদিন, সাংবাদিকদের সঙ্গে সৃজিত-মিথিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কথা হয় চলচ্চিত্রের বিষয় নিয়েও।

এসময় বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছে আছে নাকি, এমন প্রশ্নের জবাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা জানান, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তার চলচ্চিত্র তৈরির ইচ্ছে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

খেলা দেখতে মিরপুরে সৃজিত, বানাতে চান বায়োপিক

আপডেট সময় ০৯:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১