ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষেধাজ্ঞা আরোপ করে সংলাপে চাপ সৃষ্টি করা যাবে না: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনা সংলাপে ইরানের ওপর চাপ সৃষ্টি করা যাবে না। খবর-পার্সটুডের।

তিনি আরো বলেছেন, যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে এবং আমেরিকা দাবি করছে, সে এই সমঝোতায় ফিরতে চায় তখন এ ধরনের নিষেধাজ্ঞা ওয়াশিংটনের সে আগ্রহের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

খাতিবজাদে বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে, ভিয়েনা সংলাপ চলার সময়ও তার পক্ষে নিষেধাজ্ঞা আরোপ বন্ধ রাখা সম্ভব হয়নি।

ইরানের এই মুখপাত্র বলেন, আমেরিকা এ কথা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যে, সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কূটনৈতিক সফলতা একই সময়ে অর্জিত হতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিষেধাজ্ঞা আরোপ করে সংলাপে চাপ সৃষ্টি করা যাবে না: ইরান

আপডেট সময় ০৬:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১