ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাইয়ের লাশ দেখতে এসে মারা গেলেন বোন

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইয়ের লাশ দেখতে এসে মারা গেলেন বড় বোন। বুধবার ভোরে উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবদুল মান্নান ও বেনী খাতুন ওই সোনাতনপুর গ্রামের মৃত কাঙালী মন্ডলের সন্তান। ভাই-বোনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের মৃত কাঙালী মন্ডলের ছেলে আবদুল মান্নান (৪০) স্ট্রোকে আক্রান্ত হলে ১৯ দিন আগে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। তার লাশ বুধবার ভোরে আলমডাঙ্গার নিজ গ্রাম সোনাতনপুরে আনা হয়।

তাকে শেষবারের মতো দেখতে আসেন তার বোন বেনী খাতুন (৪৫)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। বুধবার ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাই-বোনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, মৃত ভাইয়ের মুখ দেখার সঙ্গে সঙ্গে বোন বেনী খাতুন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাইয়ের লাশ দেখতে এসে মারা গেলেন বোন

আপডেট সময় ০২:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১