ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় দস্যুদের আগুনে অঙ্গার বাসের ৩০ যাত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় দস্যুদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন বাসের ৩০ যাত্রী। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। দেশটির প্রশাসন মৃতের সংখ্যা ১৭ জনের বলে দাবি করলেও স্থানীয় কয়েকজনের ভাষ্য তারা ৩০ জনের মরদেহ দেখতে পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সোকোটো রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নাইজেরিয়া পুলিশের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, সাবোন বির্নি এবং বোর্নো রাজ্যের গিদান বাওয়া গ্রামের সঙ্গে সংযোগকারী একটি সড়কে চলা বাসটিতে অতর্কিত আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। বাসে যারা আগুন দিয়েছে তারা স্থানীয়ভাবে দস্যু বলে পরিচিত। গতবছরও দেশটির উত্তরাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করেছিল তারা।

উত্তর-পশ্চিমাঞ্চলের বোর্নো রাজ্য পুলিশের মুখপাত্র সানসি আবুবকর জানান, বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন। আগুন ধরিয়ে দেয়ার সময় সাতজন পালিয়ে যান। কিন্তু স্থানীয় কয়েকজনের ভাষ্য, আগুন ধরিয়ে দেওয়া বাসটি থেকে তারা নারী-শিশুসহ অন্তত ৩০ জনের মরদেহ দেখতে পেয়েছেন। আগুনে এখনভাবে তারা পুড়ে গেছেন যে তাদের মরদেহ চেনার উপায় ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নাইজেরিয়ায় দস্যুদের আগুনে অঙ্গার বাসের ৩০ যাত্রী

আপডেট সময় ১২:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১