ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রীসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক এমপি। একই সাথে তিনি লন্ডনের ফাইনান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসেবেও দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

এক টুইট বার্তায় টিউলিপ সিদ্দিক তার নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন।

মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এই এমপি। তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। টিউলিপ সিদ্দিক এমপি ব্যাংক, ইন্সুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কর্মকাণ্ডের উপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন।

এর আগে ২০১৬ সালে টিউলিপ লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসেবে কাজ করছেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে। টিউলিপ এর আগে করবিনের প্রথম ছায়া মন্ত্রীসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন। টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্রিটেনের ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসন থেকে দ্বিতীয় বারের মতো এমপি পদে বিজয়ী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেলেন টিউলিপ সিদ্দিক

আপডেট সময় ০৯:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১