ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রীলঙ্কানকে বাঁচানোর চেষ্টাকারীকে পুরস্কৃত করবেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ওয়াজিরাবাদে গত শুক্রবার ধর্ম অবমাননার অভিযোগে এক শ্রীলঙ্কান নাগরিক হত্যার ঘটনা নিয়ে মুখ খোলার পর এবার নতুন ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি জানিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিহত শ্রীলঙ্কান কারখানা ব্যবস্থাপককে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টাকারী ব্যক্তিকে সাহসিকতার জন্য মেডেল দেওয়া হবে। ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ওই সাহসী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মালিক আদনান। তিনি শ্রীলঙ্কান কারখানা ব্যবস্থাপক প্রিয়ান্থা দিয়াওয়াদনার সহকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতাকে ঠেকিয়ে প্রিয়ান্থাকে বাঁচানোর চেষ্টা করছেন আদনান। কিন্তু তার চেষ্টা শেষ পর্যন্ত বৃথা যায়।

এক টুইট বার্তায় ইমরান খান লিখেছেন, আদনান যে সাহসিকতা দেখিয়েছেন, সে জন্য তাকে ‘তমঘা-ই-সুজাত’ পদকে পুরস্কৃত করা হবে। জাতির পক্ষ থেকে তিনি মালিক আদনানের নৈতিক সাহস ও সাহসিকতাকে অভিবাদন জানাতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কানকে বাঁচানোর চেষ্টাকারীকে পুরস্কৃত করবেন ইমরান খান

আপডেট সময় ০৬:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১