ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ সফর: দল গড়া নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত মাসে বাংলাদেশ সফরের জন্য যে ১৩ জনের দল ঘোষণা করেছে, তাতে নেই মিচেল স্টার্ক। চোটে পড়ায় তিনি এখন দলের বাইরে। আগস্টে বাংলাদেশ সফরের আগে তাঁর জায়গায় আরেকজন পেসার যোগ করার কথা জানিয়েছিল সিএ। সেই পেসার নির্বাচন হওয়ার কথা অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে।

কিন্তু আর্থিক বিষয়ে সিএ ও খেলোয়াড়দের দ্বন্দ্বের জেরে কদিন আগে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। এই সফরে নির্বাচকেরা পরখ করে দেখতে চেয়েছিলেন ‘এ’ দলের চার পেসারকে। চার পেসারের মধ্যে সবচেয়ে ভালো খেলা একজনকে বাংলাদেশ সফরের দলে যোগ করার পরিকল্পনা ছিল নির্বাচকদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় সেটি আর হচ্ছে কোথায়? বাংলাদেশ সফরে ১৪ জনের পূর্ণ স্কোয়াড তৈরি করতে তাই খানিকটা বিপাকে সিএ।

দক্ষিণ আফ্রিকা সফরে ভালো করতে পারলে অস্ট্রেলিয়া ‘এ’ দলে থাকা লেগ স্পিনার মিচেল সুইপসনকেও বিবেচনা করতে চেয়েছিলেন নির্বাচকেরা। উপমহাদেশের কন্ডিশন বিবেচনা করেই তাঁদের এই চিন্তা। সেটিও হচ্ছে না সফরটা বাতিল হওয়ায়। ট্রেভর হনসের নেতৃত্বে সিএর তিন সদস্যের নির্বাচক দলকে এখন তাকিয়ে থাকতে হবে ১০ আগস্ট ডারউইনে শুরু কন্ডিশনিং ক্যাম্পে। সেখানে দুই দলে ভাগ হয়ে তিন দিনের একটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। চূড়ান্ত স্কোয়াডের বাইরে থাকা পেসার কিংবা স্পিনারদের কেউ ভালো করলে হয়তো তাঁকে ১৪ জনের দলে নিতে পারেন তাঁরা।

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বর্তমান চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। এরপর থেকে বেকার হয়ে আছেন ২৩০ জনের মতো ক্রিকেটার। নতুন চুক্তিতে প্রস্তাবিত বেতন-ভাতা নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়নি এখনো। কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে সে ঝামেলা মিটলেই হয়!

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

বাংলাদেশ সফর: দল গড়া নিয়ে বিপাকে অস্ট্রেলিয়া

আপডেট সময় ১২:৫২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭