ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ওমামার

আকাশ জাতীয় ডেস্ক:

জেএসসি পরীক্ষা শেষ। ভাইয়ের সঙ্গে ঢাকায় গিয়ে বেড়ানোর শখ ছোট বোন ওমামা জোয়ার্দারের। বাইকের পিছনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।

হঠাৎ এক পথচারী মহাসড়ক পারাপারের চেষ্টা। ওই পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল এর ব্রেক কষতেই বড় ভাই মামুন জোয়ার্দারের বাইকের পিছন থেকে ছিটকে পড়ে একমাত্র ছোট বোন ওমামা জোয়াদ্দার (১৪)। পিছন থেকে ছুটে আসা ঘাতক বাস পিষে দেওয়ায় ঢাকায় বেড়ানোর স্বপ্ন ভাঙ্গে ওমামার।

ঘটনাটি ঘটেছে রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

নিহত ওমামা জোয়াদ্দার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোনটাকা গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দারের মেয়ে। দুই ভাইয়ের একমাত্র বোন ওমামা। পিতার ফিডমিল ব্যবসার সুবাদে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এখন তাদের বসবাস।

কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাস করার ফলে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দেয় ওমামা।

বড় ভাই মামুন জোয়াদ্দার জানান, আমাদের পৈত্রিক নিবাস মেহেরপুর হলেও আমার পিতার ব্যবসার সুবাদে মা-বাবার সঙ্গে মনোহরগঞ্জ থাকতো বোন ওমামা। জেএসসি পরীক্ষা শেষ হওয়ায় রোববার আমার সঙ্গে বাইকে করে ঢাকায় বেড়াতে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আমার বোনটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাল-সবুজ নামের একটি বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ওমামার

আপডেট সময় ১০:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১