ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাদ্দাফিপুত্রের প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় তার নির্বাচনে লড়তে আর বাধা নেই। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

২৪ ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির আদালত কয়েক দিন আগে রুল জারি করেছিল। বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন।

পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহরারের টুইটার পেইজে টুইট করা হয়, লিবিয়ার প্রেসিডেন্ট পদে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট।

গত ১৪ নভেম্বর সাইফ আল ইসলাম আল গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার সাইফের পাশাপাশি আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গাদ্দাফির শাসনামালের শেষ দিকে আরব বসন্তের সময় যুদ্ধাপরাধের দায়ে সাইফকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ত্রিপলির আদালত।

গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাদ্দাফিপুত্রের প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই

আপডেট সময় ০৪:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১