ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যে আমলে বিপদ থেকে মুক্তি মেলে

আকাশ নিউজ ডেস্ক:

আমাদের জীবনে প্রায়ই দুঃখ, কষ্ট ও দুর্দশা আসে। বিপদে আমরা অনেকেই দিশেহারা হয়ে যাই; হতাশ হয়ে যাই। না, হতাশ হওয়া যাবে না। বরং বিপদে ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।

মহান আল্লাহ ও তার রাসুল (সা.) আমাদেরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলে বিপদ থেকে মুক্তি মিলবে। দুঃখ, কষ্ট ও দুর্দশা দূর হবে।

হাদিসে রয়েছে- মাছের পেটে নবি ইউনুস (আ.) নিন্মেযুক্ত দোয়াটি পাঠ করেছিলে এবং আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। যদি কোনো মুসলিম ব্যক্তি বিপদে পড়ে নিন্মেযুক্ত দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তা কবুল করবেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দিবেন (আহমাদ, তিরমিজি)

‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।’

অর্থ: (হে আল্লাহ!) আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী। (সুরা আম্বিয়া, আয়াত ৮৭)

মহান আল্লাহ বলেন, আমি নবি ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন দুঃখ-দুর্দশা ও বিপদ থেকে মুক্তি দিব। (সুরা আম্বিয়া, আয়াত ৮৮)

মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সকল দুঃখ-দুর্দশা ও বিপদ-আপদ থেকে মুক্তি দেন। আমিন!

লেখক: গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক প্রমাণিত হলে যেকোনো মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

যে আমলে বিপদ থেকে মুক্তি মেলে

আপডেট সময় ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১