ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুকের দাবিতে গৃহবধূকে গরম খুন্তি ও সিগারেটের ছ্যাঁকা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে গরম খুন্তি ও সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতন সইতে না পেরে পালিয়ে লাকসাম খাতাপাড়া গ্রামে বাবার বাড়িতে চলে এসেছেন ওই গৃহবধূ।

ভুক্তভোগী গৃহবধূর স্বজনরা জানান, গত বছর লাকসামের মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন খাতাপাড়া গ্রামের হতদরিদ্র সফিউল্লার মেয়ে পিংকি আক্তারকে (১৯) বিয়ে করেন বরুড়ার ভাউকসার গ্রামের গাজীবাড়ির মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ রায়হান।

ওই সময় যৌতুক হিসেবে তাকে ৮০ হাজার টাকাসহ আসবাবপত্র দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পর পিংকিকে বাবার বাড়ি থেকে আবার টাকা আনার জন্য চাপ দেন রায়হান। টাকা আনতে রাজি না হলে তাকে মারধর শুরু করেন তিনি।

একপর্যায়ে গৃহবধূ তার বাবার কাছ থেকে কয়েক দফা ১০-১৫ হাজার করে টাকা এনে দেন। বেশ কিছু দিন ধরে স্ত্রীর কাছে আরও টাকা দাবি করেন রায়হান।

টাকা দিতে না পারায় ১৫ দিন আগে ঘরের দরজা বন্ধ করে পিংকিকে হাত-পা বেঁধে মারধর করেন রায়হান। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন তিনি বাবার বাড়িতে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন তাকে ঘর থেকে বের হতে দেয়নি।

এর পর টাকার জন্য গত সোমবার সকালে রায়হান তার স্ত্রীকে মারধর করেন। গরম খুন্তি ও সিগারেটের আগুন দিয়ে পিংকির হাত-পা ও শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়।

একপর্যায়ে ওই রাতেই পালিয়ে নানাবাড়িতে এসে আশ্রয় নেন পিংকি। ঘটনার একদিন পর বুধবার তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নির্যাতনের শিকার পিংকি আক্তার জানান, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ নিয়ে বাধা দিতে গেলে তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসে। তার পর শুরু হয় যৌতুকের চাপ। ঢাকায় সে আরও একটি বিয়ে করেছে জেনেও মুখবুজে সব সহ্য করতেন। যৌতুকের চাপে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। স্বামীর সঙ্গে শ্বশুর-শাশুড়িও নির্যাতন করতেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় গরম খুন্তি ও সিগারেটের আগুন দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেন শাশুড়ি ও স্বামী। এ ঘটনায় কুমিল্লা আদালতে মামলা করবেন বলে শুক্রবার সকালে জানিয়েছেন নির্যাতনের শিকার গৃহবধূর বাবা সফিউল্লাহ।

স্ত্রীকে নির্যাতনের বিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ রায়হানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে পিংকির শাশুড়ি শেফালী বেগম বলেন, মারধরের অভিযোগ সঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌতুকের দাবিতে গৃহবধূকে গরম খুন্তি ও সিগারেটের ছ্যাঁকা

আপডেট সময় ১২:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১