ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলপাইয়ের টক, ঝাল, মিষ্টি আচার

আকাশ নিউজ ডেস্ক:

জলপাইয়ের টক, ঝাল, মিষ্টি আচার

যা লাগবে : জলপাই ১ কেজি, চিনি ১ কাপ, শুকনামচির ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, লবণ স্বাদমতো, সিরকা ৪ টেবিল চামচ, হলুদ রং ২ ফোঁটা, সোডিয়াম বেনজুয়েট আধা চা চামচ, রসুন ছেঁচা ২ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ।

যেভাবে করবেন : জলপাই সিদ্ধ করে চটকে নিন। একটি পাত্রে জলপাই সিদ্ধ, চিনি, শুকনামরিচ ভাজা গুঁড়া, সরিষা বাটা, বিট লবণ, সিরকা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে রসুন ছেঁচা ফোড়ন দিয়ে মাখানো জলপাইয়ের মিশ্রণ ঢেলে নেড়ে রান্না করুন। তেল ছেড়ে ছেড়ে এলে হলুদ রং, পাঁচফোড়ন দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। চুলার তাপ কমিয়ে সোডিয়াম বেনজুয়েট দিয়ে সামান্য নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাইয়ের টক, ঝাল, মিষ্টি আচার।

জলপাই-রসুনের ঝাল আচার :

যা লাগবে : জলপাই ১ কেজি, দেশি রসুন আধা কেজি, সরিষার তেল ১ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, সিরকা ৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, পাকা বোম্বাই মরিচ ১০-১২টি, সোডিয়াম বেনজুয়েট আধা চা চামচ, বিট লবণ এবং লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : জলপাই সিদ্ধ করে চটকে নিন। কড়াইতে তেল দিয়ে তেজপাতার ফোড়ন দিন। পরে সরিষা বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, চিনি, সিরকা, লবণ, বিট লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার আস্ত রসুন, পাকা বোম্বাই মরিচ দিয়ে আবার ৫ মিনিট রান্না করুন। চটকানো জলপাই, পাঁচফোড়ন দিয়ে রান্না করুন। আচার থেকে তেল আলাদা হয়ে এলে চুলার তাপ কমিয়ে সোডিয়াম বেনজুয়েট দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই-রসুনের ঝাল আচার।

জলপাই-মাছের তরকা :

যা লাগবে : সরপুঁটি মাছ ১টি, লম্বা বেগুন ২৫০ গ্রাম, আলু ২ পিস, টমেটো ৩ পিস, জলপাইস ৩ পিস, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ফালি ৫-৬ পিস, ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ।

যেভাবে করবেন : কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে, সামান্য পানি দিয়ে আদা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে রিং পিস করে কাটা সরপুঁটি মাছ কষানো মসলায় রান্না করে উঠিয়ে নিন অন্য বাটিতে। পরে কষানো মসলা আলু-বেগুন দিয়ে নেড়ে অল্প সময় রান্না করে পরিমাণ মতো পানি দিয়ে ফুটে উঠলে কষানো মাছ, টমেটো, জলপাই দিয়ে ঢেকে রান্না করুন ৫-৭ মিনিট। এবার কাঁচামরিচ, ধনিয়াপতা কুচি দিয়ে ঢাকনা ছাড়া রান্না করুন ২-৩ মিনিট। সিদ্ধ হলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই দিয়ে মাছের তরকা।

আস্ত জলপাইয়ের খিচুড়ি :

যা লাগবে : পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মুগ ডাল ২৫০ গ্রাম, জলপাই ৪ পিস, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা ২ পিস, পেঁয়াজ রিং পিস আধা কাপ, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ২ পিস করে।

যেভাবে করবেন : চাল ও ডাল একসঙ্গে করে ধুয়ে নিন। যে হাঁড়িতে রান্না করবেন সে হাঁড়িতে চাল, ডাল, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং সয়াবিন তেল দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন। পরে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। অর্ধেক সিদ্ধ হয়ে এলে জলপাই দিয়ে নেড়ে রান্না করুন। এবার কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ঢেকে রান্না করুন ৫-৭ মিনিট। নামানোর আগে ১ টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আস্ত জলপাইয়ের খিচুড়ি। মুরগির মাংস বা ডিম ভুনা দিয়ে পরিবেশন করুন আস্ত জলপাইয়ের খিচুড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জলপাইয়ের টক, ঝাল, মিষ্টি আচার

আপডেট সময় ১১:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১