ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

দিল্লিতে নতুন অবতারে নুসরাত জাহান

আকাশ বিনোদন ডেস্ক :

হ্যান্ডলুম শাড়ি, খোলা চুল আর ছোট্ট টিপ- বুধবার টলিউডের সাংসদ-অভিনেত্রী নুসরাতের এই অবতার নজর কেড়েছিল সকলের। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নিজেকে বদলে ফেললেন বসিরহাটের তৃণমূল সাংসদ। আপতত সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতে নায়িকা। সেখানে দিনযাপনের নানা মুহূর্ত তিনি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়।

সাংসদ নুসরাত জাহান সংসদ অধিবেশনের ফাঁকে নিজেকে প্যাম্পার করতেও ছাড়ছেন না। তাই দিল্লির এক নামী হেয়ার স্টাইলিস্টের কাছে হাজির হয়ে নতুন হেয়ারকাট করালেন তিনি। বৃহস্পতিবার সেই লুকের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। নুসরাতের বদলে যাওয়া সে লুক দেখেও অবাক সকলে।

নতুন লুকের সঙ্গে একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়ে ফেলেছেন নুসরাত। সেখানে নায়িকা বুঝিয়ে দিয়েছেন তার কোনো ইনস্টাগ্রাম ফিল্টারের দরকার নেই। এমনিতেই পারফেক্ট সুন্দরী তিনি।

প্রেগন্যান্সির জেরে গত সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি নুসরাত। তবে তিন মাসের ছেলে ঈশানকে সামলে ফের কাজে ফিরেছেন অভিনেত্রী। গত ২৬ আগস্ট ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত। সন্তানের বাবা তার বর্তমান সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দিল্লিতে নতুন অবতারে নুসরাত জাহান

আপডেট সময় ১০:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১