ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষায় মেরাজ

আকাশ জাতীয় ডেস্ক:

বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে এইচএসসি পরীক্ষায় বসেছে মেরাজ হক নামে এক শিক্ষার্থী। সে বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।

মেরাজ হক উপজেলার বড়ভিটা এলাকার সরিফুল হক মিল্টনের ছেলে। তার বাবা বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।

মেরাজের সহপাঠী রবিউল জানায়, মেরাজ হক পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছে আর লিখেছে খাতায়। আর এ দৃশ্য দেখে তার সহপাঠী, শিক্ষকসহ পুরো কেন্দ্রেই নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় পলাশ জানান, বুধবার রাত ১২টার দিকে হার্টঅ্যাটাক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তার বাবা। বাবাকে হারানোর পর ভেঙে পড়লেও কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে গেছে মেরাজ। আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাঠিয়েছে।

এ সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, পরীক্ষার্থী বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষায় মেরাজ

আপডেট সময় ০৯:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১