ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

আফ্রিকা থেকে এলেই কোয়ারেন্টিন, লাগবে নেগেটিভ রিপোর্টও

আকাশ জাতীয় ডেস্ক:

আফ্রিকা অঞ্চল থেকে দেশে আসা যাত্রীদের ৪৮ ঘণ্টা আগে করা করোনা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীতে বিপিএস অডিটোরিয়ামে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ‘সমতার বাংলাদেশ, এইডস ও মহামারি হবে শেষ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, যে সব যাত্রী আফ্রিকা অঞ্চল থেকে দেশে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার ৪৮ ঘণ্টা আগে করা করোনার টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। যে কোনো দেশ থেকে টেস্ট ছাড়া কেউ এলে, তাদেরকেও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা বিদেশে থাকেন, বিশেষ করে যারা আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে রয়েছেন, আমি তাদেরকে আহ্বান করবো, তারা যেন তাদের স্ব-স্ব স্থানে অবস্থান করেন। দেশের এবং তার পরিবারের নিরাপত্তার জন্য যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে থাকার আহ্বান করছি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এইডস এবং বিভিন্ন রোগবালাই আজকাল আর কোনো বাউন্ডারি মানে না। ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনে যেমন গতি এসেছে, তেমনি ভাইরাসেরও অনেক গতি বেড়ে গেছে। ভাইরাসে এখন অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে ছড়িয়ে যায়। তারপরেও আমরা যদি নিয়ম এবং নৈতিকতার মধ্যে থাকি তাহলে এইডসসহ বহু রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মুজিবুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারধান জান রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

আফ্রিকা থেকে এলেই কোয়ারেন্টিন, লাগবে নেগেটিভ রিপোর্টও

আপডেট সময় ০১:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১