ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী

বাবার পরাজয় মানতে পারছেন না সায়মন

আকাশ বিনোদন ডেস্ক :

দেশজুড়ে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক সায়মন সাদিকের বাবা মো. সাদেকুর রহমান। তবে জিততে পারেননি। হেরে গেছেন জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলীর কাছে।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয় মহিনন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেখানে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী আওয়ামী লীগ প্রার্থী সাদেকুর রহমানের থেকে এক হাজার ১১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

তবে বাবার এই পরাজয় মানতে পারছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সায়মন সাদিক। তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি দুটি কেন্দ্রে আবারও ভোটগ্রহণের দাবি করেছেন ।

মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করে সায়মন বলেন, ‘৩ নং কেন্দ্রে ভোট জালিয়াতি এবং ৮ নং কেন্দ্রে নৌকার ব্যালট ছিড়ে ফেলায় রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিষয়টি নিয়ে আদালতে যাবো।’

চেয়ারম্যান পদে বাবাকে বিজয়ী করতে সিনেমার সব শিডিউল বাতিল করে নির্বাচনী প্রচারণায় কাজ করেন সায়মন। দিন-রাত চষে বেড়ান নির্বাচনী মাঠ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে নৌকা প্রতীকে ভোট চান পাড়া-মহল্লার প্রতিটি ঘরে।

সায়মনের বাবা সাদেকুর রহমান মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা। মাঝে একটা বিরতির পর এ বছর আবার তাকে মনোনয়ন দেয় দল থেকে। কিন্তু হেরে গেলেন অল্প ভোটে। এবার দেখার পালা, সায়মনের পদক্ষেপে কোনো আশার আলো খুঁজে পান কি না তার বাবা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বাবার পরাজয় মানতে পারছেন না সায়মন

আপডেট সময় ১১:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১