ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীদের বাড়িতে উড়ছে লাল পতাকা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় ব্রাক্ষণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। মঙ্গলবার দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়। এছাড়া তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, সোমবার আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সাতজন প্রবাসী রয়েছেন, যারা দক্ষিণ আফ্রিকা থেকে আসছেন। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের কোনো উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে। করোনার অস্তিত্ব ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। এছাড়া আখাউড়া স্থলবন্দরে বিভিন্ন সতর্কতা নেওয়া হবে বলেও তিনি জানান।

জেলা করোনা কমিটির একটি সূত্র জানায়, আগত ব্রাহ্মণবাড়িয়ার ৭ নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তার পদক্ষেপ হিসেবে লাল পতাকা টাঙিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়। সেই সাথে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে ও কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরেন কসবার পাঁচজন, বাঞ্ছারামপুরের একজন ও নবীনগরের একজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীদের বাড়িতে উড়ছে লাল পতাকা

আপডেট সময় ০৭:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১