ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

‘প্রবাসীরা দেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করেন’

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি সোমবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসানসহ কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

এ সময় মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের ’সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যাবলী সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন। তাই, বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশি করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান।

ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলার সেবা প্রার্থীদের সাথে কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানান। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নাজমুল হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

‘প্রবাসীরা দেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করেন’

আপডেট সময় ০৬:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১