ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে হেরে ২ বছর আগের কম্বল ফেরত নিলেন প্রার্থী!

আকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনে হেরে ২ বছর আগে দেওয়া ৪টি কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী রমেছা খানমের বিরুদ্ধে। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হন তিনি। তিনি আগে সংরক্ষিত নারী সদস্য ছিলেন। এবার তার স্থানে নির্বাচিত হয়েছেন জোসনা বেগম।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় ২ বছর আগে আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন তৎকালীন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। ওই সময় তিনি যাদের কম্বল দিয়েছিলেন তারা এ নির্বাচনে বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে পরাজিত হওয়ায় রমেছা খানম তাদের কাছ থেকে ওই কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

ভুক্তভোগী মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ৪ ভাইকে ৪টি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। নির্বাচনে আমাদের পাশের বাড়ির প্রার্থী জোসনা বেগমের পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।’

অনু মিয়া বলেন, ‘রমেছা খানম যে কাজটি করলেন তা এলাকাবাসী দেখেছেন। গরিবের প্রতি তার অবিচার আগে থেকেই। এজন্যই তার পক্ষে নির্বাচন করিনি। এ কারণে তিনি সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।’

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম গণমাধ্যমকে বলেন, ‘কম্বল ফেরত নেওয়ার মতো কোনো জিনিস? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীরা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনে হেরে ২ বছর আগের কম্বল ফেরত নিলেন প্রার্থী!

আপডেট সময় ০৮:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১