ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী

ভারতের মাটিতে অবিশ্বাস্য ড্র করল নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে প্রতিটি দলই শক্তিশালী। ঘরের মাঠে ভারতীয় দলকে বলে কয়ে হারানো প্রতিপক্ষের জন্য কঠিনতর কাজ।

তাইতো সম্প্রতি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, ভারতের মাঠে ভারতীয় দলকে হারানো প্রায় অসম্ভব।

কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষ বিকালে নিউজিল্যান্ড দলকে ২৮৪ রানের টার্গেট দিয়ে ৪ রানে ওপেনার উইল ইয়াংকে আউট করে জয়ের স্বপ্নেছিল ভারত। শেষ দিনে ৯ উইকেট তুলে নিলেই কাঙ্খিত জয় নিশ্চিত।

জয়ের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সোমবার শেষ দিনে অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা দুর্দান্ত বোলিং করেন। তাদের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৫৫ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দুয়ারে ছিল নিউজিল্যান্ড।

কানপুর টেস্টে অভিষেক হওয়া ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রাচিন রবীন্দ্র শেষ দিনের শেষ বিকালে শেষ উইকেটে আরেক স্পিনার আইজাজ প্যাটেলকে সঙ্গে নিয়ে অনবদ্য লড়াই চালিয়ে যান। উইকেট না হারানোর শপথে ৮.৪ ওভার ব্যাটিং করেন তারা।

তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত পরাজয়ের দুয়ারে থেকেও শ্বাসরুদ্ধকর কানপুর টেস্টে ড্র করে নিউজিল্যান্ড। এই ড্র নিউজিল্যান্ডের জন্য জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত: ৩৪৫/১০ ও ২৩৪/৭

নিউজিল্যান্ড: ২৯৬/১০ ও ১৬৫/৯
ফল: ড্র

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ভারতের মাটিতে অবিশ্বাস্য ড্র করল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৮:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১