ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নীলক্ষেত ও শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগরে সড়কে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরের দিকে নীলক্ষেত ও শান্তিনগরের সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

শান্তিনগরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বেলা ১২ টার কিছু সময় আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক আটকিয়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। আধঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব দাবি আদায়ে নিলক্ষেত মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝেই গত বুধবার সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া জানান, শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে ঘণ্টাখানেকের মত অবস্থান করে দুপুর দেড়টার কিছুক্ষণ আগে সেখান থেকে সরে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নীলক্ষেত ও শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১