ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে জাতিসংঘের সফর বাতিল করলো মিয়ানমার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইনে জাতিসংঘের পূর্বনির্ধারিত সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার। ২৫শে আগস্ট নতুন করে সহিংসতা শুরু হবার পর জাতিসংঘের জরুরি সহায়তা কর্মীদের রাখাইন ছাড়তে বাধ্য করা হয়। এরপর এটা জাতিসংঘের প্রথম সফর হওয়ার কথা ছিল।

কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ ফের বাধ সাধলো। ইয়াঙ্গুন থেকে জাতিসংঘের এক মুখপাত্র বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, সফর বাতিলের পেছনে কোন কারণ দেখানো হয় নি।

বিবিসির খবরে বলা হয়, গত এক মাসে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে ৪ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম। রাখাইনের প্রকৃত অবস্থা স্বচক্ষে দেখার জন্য সেখানে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছে জাতিসংঘ।

বাংলাদেশে যারা পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন তারা বলছেন, মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন, হত্যাযজ্ঞ, ধর্ষণ আর অগ্নিসংযোগের নির্মমতা চালিয়ে তাদের ঘর ছাড়তে বাধ্য করেছে। সংবাদকর্মীদের ছবিতেও প্রমাণ মিলেছে যে গ্রামের পর গ্রাম পুড়ে ছারখার করে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইনে জাতিসংঘের সফর বাতিল করলো মিয়ানমার

আপডেট সময় ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭