ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

রজতজয়ন্তী উদযাপন করবে ঢাবি মার্কেটিং অ্যালামনাই

আকাশ জাতীয় ডেস্ক:

বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের রজতজয়ন্তী উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আগামী ১৭ ডিসেম্বর এ উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) ঢাবি মার্কেটিং বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার বলেন, আগামী ১৭ ডিসেম্বর ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে আমরা মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী আয়োজন করতে যাচ্ছি। সকাল ৮টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এ বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ঢাবির শতবর্ষ পূর্তি। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা অনুষ্ঠান সাজিয়েছি।

তিনি আরও বলেন, রজতজয়ন্তীতে ‘বাংলাদেশে ব্যক্তি উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা পর্ব রাখা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে- সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ভারতীয় গায়ক নচিকেতা চক্রবর্তী ও তার দল সঙ্গীত পরিবেশন করবেন। উপস্থাপনায় থাকবেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাবি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রজতজয়ন্তী উদযাপন করবে ঢাবি মার্কেটিং অ্যালামনাই

আপডেট সময় ০৭:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১